🔄 রিলোড হচ্ছে...
Today | আজ | اليوم
🌤️ ঢাকা: ২৮°C
🔴 ব্রেকিং
🔴 ৪১ কোটি টাকার সম্পদের মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি🔴 ডিসেম্বর ঘিরে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী🔴 এইচএসসি ২০২৬: শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, একজনও পাস করেনি ২৯৩টিতে🔴 মেয়ের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানালেন মৌসুমী ও ওমর সানী🔴 এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
← ফিরে যান আন্তর্জাতিক

নির্বাচনে হেরে আমেরিকায় ‘পালালেন’ ব্রাজিলের বলসোনারো

✍️ Md Mominur Rahaman • 🕐 28 Oct 2026
নির্বাচনে হেরে আমেরিকায় ‘পালালেন’ ব্রাজিলের বলসোনারো

ব্রাজিলের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ফ্লাভিও বলসোনারোর যুক্তরাষ্ট্রে অবস্থানের খবরকে কেন্দ্র করে। পাসপোর্ট জমা দেওয়ার আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগের পর তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছেছেন বলে বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অর্থপাচারের তদন্তের অংশ হিসেবে ব্রাজিলের সুপ্রিম ফেডারেল কোর্ট গত সোমবার ফ্লাভিও বলসোনারোকে ২৪ ঘণ্টার মধ্যে তার সব পাসপোর্ট পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি পাসপোর্ট জমা দেননি বলে অভিযোগ উঠেছে। এর পরদিন মঙ্গলবার ফেডারেল পুলিশ তার ব্রাজিলীয় পাসপোর্টগুলো বাতিল ঘোষণা করে।

কূটনৈতিক ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ফ্লাভিও বলসোনারো বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রয়েছেন। সেখানে তার ভাই এদুয়ার্দো বলসোনারোর সঙ্গে অবস্থান করছেন বলে দাবি করা হয়েছে। তবে তিনি কীভাবে ব্রাজিল ত্যাগ করেছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আর্জেন্টিনার কর্তৃপক্ষও জানিয়েছে, দেশটির সীমান্ত দিয়ে তার প্রবেশের কোনো রেকর্ড নেই।

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাভিও বলসোনারো ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হবে।

💬 মন্তব্য

মন্তব্য করতে অনুগ্রহ করে লগইন করুন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী আপনিই হোন!