🔄 রিলোড হচ্ছে...
Today | আজ | اليوم
🌤️ ঢাকা: ২৮°C
🔴 ব্রেকিং
🔴 ৪১ কোটি টাকার সম্পদের মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি🔴 ডিসেম্বর ঘিরে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী🔴 এইচএসসি ২০২৬: শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, একজনও পাস করেনি ২৯৩টিতে🔴 মেয়ের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানালেন মৌসুমী ও ওমর সানী🔴 এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
← ফিরে যান শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

✍️ Md Mominur Rahaman • 🕐 31 Oct 2026
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিভিন্ন শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যায় ভিন্নতা রয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ অর্জন করেছেন ৫ হাজার ৯৫০ জন। যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী।

অন্যদিকে, দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছেন ১ হাজার ২০৪ জন শিক্ষার্থী।

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশ। এ বোর্ডে মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

উল্লেখ্য, গত ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

**এসএমএসে যেভাবে ফল জানা যাবে**

মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস পাঠিয়েও এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে `HSC` লিখে একটি স্পেস দিয়ে নিজের রোল নম্বর, এরপর আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে। এরপর মেসেজটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

💬 মন্তব্য

মন্তব্য করতে অনুগ্রহ করে লগইন করুন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী আপনিই হোন!