🔄 রিলোড হচ্ছে...
Today | আজ | اليوم
🌤️ ঢাকা: ২৮°C
🔴 ব্রেকিং
🔴 ৪১ কোটি টাকার সম্পদের মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি🔴 ডিসেম্বর ঘিরে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী🔴 এইচএসসি ২০২৬: শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, একজনও পাস করেনি ২৯৩টিতে🔴 মেয়ের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানালেন মৌসুমী ও ওমর সানী🔴 এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
← ফিরে যান জাতীয়

ডিসেম্বর ঘিরে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

✍️ Md Mominur Rahaman • 🕐 01 Nov 2026
ডিসেম্বর ঘিরে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

ডিসেম্বরকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে দেশের তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, শ্রমিকদের ন্যায্য দাবি ও মজুরি নির্ধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের আন্দোলনের সঙ্গে জ্বালাও-পোড়াওয়ের ঘটনাকে এক করে দেখার সুযোগ নেই। কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠনকে এসব কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে তাঁরা মনে করেন না।

তিনি তৈরি পোশাক কারখানার মালিকদের উৎপাদন কার্যক্রম চালু রাখার আহ্বান জানান। পাশাপাশি শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, কারখানায় উৎপাদন ব্যাহত হলে রপ্তানি খাতে সংকট তৈরি হতে পারে। তাই শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে মালিকপক্ষকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।

💬 মন্তব্য

মন্তব্য করতে অনুগ্রহ করে লগইন করুন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী আপনিই হোন!