🔄 রিলোড হচ্ছে...
Today | আজ | اليوم
🌤️ ঢাকা: ২৮°C
🔴 ব্রেকিং
🔴 ৪১ কোটি টাকার সম্পদের মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি🔴 ডিসেম্বর ঘিরে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী🔴 এইচএসসি ২০২৬: শতভাগ পাস ১৩৯ প্রতিষ্ঠানে, একজনও পাস করেনি ২৯৩টিতে🔴 মেয়ের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানালেন মৌসুমী ও ওমর সানী🔴 এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
← ফিরে যান বিনোদন

৪১ কোটি টাকার সম্পদের মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি

✍️ Md Mominur Rahaman • 🕐 01 Nov 2026
৪১ কোটি টাকার সম্পদের মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি

বলিউডে নিজের অভিনয় প্রতিভা ও ব্যক্তিত্বের মাধ্যমে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন সাইফ আলী খানের এই মেয়ে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও প্রচারণায় অংশ নিয়েও আয় করছেন তিনি। সম্প্রতি তার মোট সম্পদের পরিমাণ এবং সিনেমাপ্রতি পারিশ্রমিক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সময়ের সঙ্গে সারার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০১৯ সালে তার সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ১৩ কোটি টাকা। ২০২১ সালে তা বেড়ে প্রায় ২০ কোটি টাকায় পৌঁছায়। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ২৪ কোটি টাকা। আর সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে এই অঙ্ক প্রায় ৪১ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।

সারার আয়ের প্রধান উৎস অভিনয়। জানা গেছে, একটি সিনেমায় কাজ করার জন্য তিনি প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। চলচ্চিত্রের বাইরেও বিজ্ঞাপন ও ব্র্যান্ডের প্রচারণা থেকে ভালো আয় করেন এই অভিনেত্রী।

বিভিন্ন প্রতিবেদন অনুসারে, একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য তার পারিশ্রমিক প্রায় ১ কোটি টাকা হতে পারে। সব মিলিয়ে অভিনয় ও বিজ্ঞাপনের মাধ্যমে বলিউডে নিজের আর্থিক অবস্থান শক্ত করেছেন সারা আলী খান।

💬 মন্তব্য

মন্তব্য করতে অনুগ্রহ করে লগইন করুন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী আপনিই হোন!