🔄 রিলোড হচ্ছে...
Today | আজ | اليوم
🌤️ ঢাকা: ২৮°C
🔴 ব্রেকিং
🔴 বাংলাদেশের বেকারত্ব: শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সংকট, অল্প পুঁজিতে ব্যবসা কি হতে পারে বিকল্প?🔴 বাংলাদেশের অর্থনীতিতে পোশাকশিল্পের অবদান ৮.৫২ শতাংশ, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি কতটা যৌক্তিক?🔴 🧠মানুষের মস্তিষ্কে চিপ! চিন্তার মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যাবে কম্পিউটার🔴 মজুরি বোর্ডের আশ্বাসে কাটছে অসন্তোষ, কর্মচাঞ্চল্য ফিরছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে!🔴 গার্মেন্টস শ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা করার দাবি, গঠন হলো নতুন মজুরি বোর্ড
← ফিরে যান জাতীয়

মজুরি বোর্ডের আশ্বাসে কাটছে অসন্তোষ, কর্মচাঞ্চল্য ফিরছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে!

✍️ মাহমুদুজ্জামান নাহিন • 🕐 03 Nov 2026
মজুরি বোর্ডের আশ্বাসে কাটছে অসন্তোষ, কর্মচাঞ্চল্য ফিরছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে!

মজুরি বোর্ড গঠনে সন্তুষ্ট।

কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের শ্রমিকরা!

ন্যূনতম মজুরি ও ভাতা বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের পর সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাজে ফিরতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করতে দেখা যায়। শিল্পাঞ্চলের অন্যান্য কারখানাতেও শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন।

শ্রমিক সংগঠনের নেতারা জানান, সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের নাম ব্ল্যাকলিস্টে না রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য দাবিও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

💬 মন্তব্য

মন্তব্য করতে অনুগ্রহ করে লগইন করুন।

Md Mominur Rahaman03 Nov 2026, 04:30 AM

good